সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

জেএফএ অনুর্ধ্ব-১৪ জাতীয় নারী ফুটবলে রাজশাহী চ্যাম্পিয়ন

Paris
Update : সোমবার, ২২ মার্চ, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ এর গ্রুপ-৫ এর ফাইনাল খেলায় গতকাল রোববার স্বাগতিক রাজশাহী নারী দল ৩-০ গোলে ঝিনাইদাহ জেলা নারী দলকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে প্রথমার্ধে সক্রান্তি ২টি ও দ্বিতীয়ার্ধে শাহিনা ১টি গোল করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ ডাবলু সরকার। জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি রেজাউল ইসলাম বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও রাজশাহী বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহফুজুল আলম লোটন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক শাসমুজ্জামান রতন, সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক আলী আফতাব তপন।

এ সময় রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক(প্রশাসন) নাজমীর আহমেদ আমান, যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) রাসেল জামান, কোষাধ্যক্ষ জিয়া হাসান আজাদ হিমেল, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সরকারসহ অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris