প্রেস বিজ্ঞপ্তি : বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স জিমনেসিয়ামে অনুষ্ঠিত মুজিববর্ষ আন্তঃজেলা মহিলা ব্যাডমিন্টন প্রতিযোগিতা শেষ হয়েছে। মহিলাদের এককে গত শনিবার বিকেলে ফাইনাল খেলায় রাজশাহীর ফারহিন ২-১ সেটে পাবনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। মহিলাদের দ্বৈত ফাইনালে নাটোর ২-১ সেটে বগুড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
রাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ও বিভাগীয় কমিশনার পত্নী রুনা লাইলা ও বিশেষ অতিথি বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার বিজয়ী খেলোয়াড়দের মাঝে টুফি তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা প্রশাসক পত্নী তাহমিনা রহমান শিশির। এ সময় জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা রাফিকা খানম ছবিসহ অন্য কম্যকর্তাগণ উপস্থিত ছিলেন।