ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাবিবাকে আর্থিক সহায়তা দিলেন ডাবলু সরকার
প্রেস বিজ্ঞপ্তি : ব্লাড ক্যান্সার রোগী হাবিবা ইয়াসমিন এর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার। গত শনিবার (২০ মার্চ) রাত ৯ টায় নগরীর টিকাপাড়া মহল্লায় ডাবলু সরকার হাবিবা ইয়াসমিনকে তার বাসায় দেখতে যান এবং সেখানে তার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। হাবিবা ইয়াসমিন দৈনিক সোনার দেশ পত্রিকার ফটো সাংবাদিক শাহিন খান এর স্ত্রী।
গত কয়েক মাস ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ব্লাড ক্যান্সারের চিকিৎসা নেওয়ার পরে হাবিবা ইয়াসমিন উন্নত চিকিৎসা নেওয়ার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা হবেন। এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ আলী, কোষাধ্যক্ষ মিলন শেখ ও সদস্য শরিফুল ইসলাম তোতা, নগর ছাত্রলীগ নেতা রাশেদুল করিম রোজেল, ২৩ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ রেহান জাফর বিশাল প্রমুখ।
