রাজশাহীতে স্বাস্থ্যবিধি মানাতে পুলিশের সচেতনতা সমাবেশ
স্টাফ রিপোর্টার : করোনার সংক্রমণ প্রতিরোধে মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে রাজশাহীতে আবারও মাঠে নেমেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় রোববার ‘মাস্ক পরার অভ্যাস করি, কোভিডমুক্ত বাংলাদেশ গড়ি’ স্লোগানে রাজশাহীতে জনসচেতনতামূলক মানববন্ধন ও সমাবেশ করেছে মহানগর পুলিশ। গতকাল রোববার সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক।
সমাবেশে তিনি ঘোষণা দেন- এখন থেকে মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে পুলিশের নজরদারি থাকবে। সতর্ক করার পরও মাস্ক না পরে ঘুরে বেড়ালে নেয়া হবে আইনগত ব্যবস্থা। পরে তিনি নগরীর বিভিন্ন বিপণী বিতান ও সাধারণ মানুষের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন। রাজশাহী মহানগরীর ১২টি থানাসহ ট্রাফিক বিভাগের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে বোয়ালিয়া মডেল থানার উদ্যোগে সাহেববাজার জিরোপয়েন্টে এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) সাজিদ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতেই পুলিশ কমিশনার বিশেষ উদ্বুদ্ধকরণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন এবং উপস্থিত দোকান মালিক, শ্রমিক ও পথচারীদের উদ্দেশে সচেতনতামূলক বক্তব্য দেন। সাহেববাজারের কর্মসূচি শেষে পুলিশ কমিশনার নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় আরএমপির ট্রাফিক বিভাগ আয়োজিত বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের উদ্দেশে কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন এবং মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন।
চারঘাট
চারঘাট প্রতিনিধি : বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়া নতুন আতঙ্কের নাম করোনা ভাইরাস। বর্তমানে এটি পৃথিবীর প্রায় সব দেশে ছড়িয়ে পড়েছে। বায়ু জনিত এই করোনার তৃতীয় ঢেউ মোকাবেলায় আবারও জনপ্রিয় হয়ে উঠছে মাস্ক। আর এ মাস্ক ব্যবহারের জন্য এবার মাঠে নেমেছে চারঘাট মডেল থানা পুলিশ। রোববার চারঘাট মডেল থানা পুলিশের পক্ষ থেকে জনগণকে সতর্ক করে মাইকিং সহ রাস্তায় মাস্ক বিতরণের ঘটনা দৃশ্যমান।
অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মাইকিংসহ একটি র্যালী চারঘাট বাজারের বিভিন্ন অংশ প্রদক্ষিন করে। এরপর চারমাথা মোড়ে পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে স্বাস্থ্য সচেতনতা ও মাস্ক বিতরণ করেন। চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, প্রায় বছর ধরে চলছে মহামারি করোনা উপদ্রব। মাঝখানে কিছুটা কমলেও তা আবার বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং অন্যদের এ দুর্যোগ মোকাবেলায় সচেতন করতে হবে।
লালপুর
স্টাফ রিপোর্টার, লালপুর : মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে কভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। এর অংশ হিসেবে রবিবার সকাল ১০টা ৩০ মিনিটের দিকে নাটোরের লালপুর থানা পুলিশের উদ্যোগে শোভাযাত্রা, সচেতনতা মূলক প্রচারণা ও লালপুর বাজারে জনসাধারণের মাঝে তিন শতাধিক মাস্ক বিতরণ করা হয়। লালপুর থানার ওসি সেলিম রেজার সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এস এম হাসান সিদ্দিকী, লালপুর থানার ওসি (তদন্ত) আবু সিদ্দিক, এসআই হুমায়ুন কবির, আব্দুল আলিম, জামাল হোসেন, আজিজুল হক, সোহেল রানা, হেমাদ্রী হালদার, মেসবাউল হক, হাসান তৌফিকুল ইসলাম প্রমুখ।
মান্দা
মান্দা প্রতিনিধি : কোভিড-১৯ এর প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতা বাড়াতে নওগাঁর মান্দায় র্যালি ও মাস্ক বিতরণ করা হয়েছে। জেলা পুলিশের আয়োজনে রোববার বেলা সাড়ে ১০টার দিকে মান্দা থানা চত্বর থেকে একটি র্যালি বের হয়ে ফেরিঘাট এলাকায় এসে শেষ হয়। মান্দা সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মতিয়ার রহমানের নেতৃত্বে র্যালিতে উপজেলার ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান ইব্রাহীম আলী বাবু, পরানপুর ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস খান, গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান হানিফ উদ্দিন মন্ডল, মান্দা থানার ওসি শাহিনুর রহমান, পরিদর্শক তদন্ত সিদ্দিকুর রহমান, পরানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু তালেব, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জল, প্রভাষক প্রবীণ কুমার দাস, প্রভাষক ভুপেন কুমার বাগচিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে ফেরিঘাট এলাকায় বিভিন্ন পেশাজীবী মানুষের মাঝে মান্দা থানা পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।
মহাদেবপুর
স্টাফ রিপোর্টার, নওগাঁ : নওগাঁয় প্রাণঘাতীকরোনা প্রাদুর্ভাব প্রতিরোধে জেলা পুলিশের আয়োজনে এক সচেতনামূলক কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল ৯টায় মহাদেবপুর থানা চত্বর থেকে একটি র্যালী বের হয় এবং মাছচত্বরে করোনা প্রতিরোধ সচেতনা মূলক বক্তব্য ও মাস্ক বিতরণ করা হয়।
থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি তদন্ত মো.আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রচারণায় সচেতনা মূলক বক্তব্য রাখেন এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল সাহা বুদু,রাবিয়া পলি, যুবলীগের আহবায়ক বাবু আনসারী, উপজেলা কৃষকলীগের সভাপতি বাবুল ব্যান্যাজী ,এসআই রায়হান ইসলাম,থানা পুলিশের সকল সদস্যগণ এবং বিভিন্ন পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।
চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে গতকাল রবিবার (২১ মার্চ) সকাল ১১ টায় শহরের বিশ্বরোড মোড়ে বাংলাদেশ পুলিশের মহা পরিদর্শক এর উদ্যোগে সারাদেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় জনগণ কে সচেতন করার লক্ষ্যে একযোগে জেলা ও উপজেলা পর্যায়ে মাস্ক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় শহরের বিশ্বরোড মোড়ে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক বিতরণ ও সচেতনতা মূলক প্রচারণা চালান চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ। মাস্ক বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব বিপিএম পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার মাহাবুব আলম খান, অতিরিক্ত পুলিশ।
সাপাহার
নওগাঁ প্রতিনিধি : নওগাঁ জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ দ্বিতীয় ধাপের প্রাদুর্ভাব প্রতিরোধে সাপাহারে সচেতনতামূলক কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল ১০টায় বাংলাদেশ পুলিশ নওগাঁ জেলার উদ্যোগে উপজেলা সদরের জিরোপয়েন্ট এলাকায় প্রধান অতিথি হিসেবে কোভিড-১৯ প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন ীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
উদ্বোধনের পুর্ব মুহুর্তে সাধারণ জনগনের মাঝে মাস্ক বিতরণ করা হয়। পরে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়ার নেতৃত্বে¡ একটি সচেতনতামূলক র্যালী সদরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহাজান হোসেন মন্ডল।
