বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রিতম’র একক চিত্রাংকন প্রদর্শনী
প্রেস বিজ্ঞপ্তি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনে ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরু ও সংরক্ষিত কাউন্সিলর (জোন-০২) মোসাঃ আয়েশা খাতুন নাদিরা এর আয়োজনে “নিশাত মাবিয়া প্রিতম” এর একক চিত্রাংকন প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বুধবার শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চিড়িয়াখানায় ও বোটানিক্যাল গার্ডেন চিত্রাংকন প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক আনসারুল হক ও রাজশাহী আর্ট কলেজ অধ্যক্ষ্য রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন দিগন্ত প্রসারী সংঘ সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল হক, রাজশাহী কোর্ট মহাবিদ্যালয় গভর্নিংবডি সভাপতি ও অবঃ এজিএম সোনালী ব্যাংক লিঃ রাজশাহী মনোয়ার হোসেন সেলিম,
মহিষবাথান ব্রাদার্স ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল হক সেন্টু, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তানজির হোসেন দুলাল সহ সুধীজন। প্রিতম রাসিক ৫নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামরুর কন্যা। সে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী। প্রদর্শনীতে প্রিতমের ৫৬টি চিত্র প্রদর্শিত হয়।
