৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাইকেল র‌্যালী

প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ১০:০১ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাইকেল র‌্যালী
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা সম্বলিত সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত র‌্যালীতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৪’শ শিক্ষার্থী। গতকাল রবিবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসকের কার্যালয় হতে র‌্যালীর উদ্বোধন করেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

এসময় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির-উজ-জামান, চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদেরসহ অন্যান্যরা। র‌্যালীতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরের প্রায় ৪’শ শিক্ষার্থী অংশ নেয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন