সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

৪১তম বিসিএস পরীক্ষায় ১ লাখ অনুপস্থিত

Paris
Update : সোমবার, ২২ মার্চ, ২০২১

এফএনএস : ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রায় ১ লাখ পরীক্ষার্থী অংশ নেননি। গতকাল রোববার সরকারি কর্মকমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। কমিশনের তথ্য মতে, পরীক্ষায় মোট আবেদনকারী ছিলেন ৪ লাখ ৪ হাজার ৫১৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছেন ৩ লাখ ৪ হাজার ৯০৭ জন। অনুপস্থিত ছিলেন ৯৯ হাজার ৬০৬ জন। অর্থাৎ ২৪.৬২ শতাংশ অনুপস্থিত ছিল। কমিশন বলছে, গত ১৯ মার্চ ৪১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন জানিয়েছেন, আশা করা যায়, দুই মাসের মধ্যে ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা যাবে।


আরোও অন্যান্য খবর
Paris