সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

খাদ্য বিভাগে ব্যাপক রদবদল

Paris
Update : রবিবার, ২১ মার্চ, ২০২১

এফএনএস : খাদ্য বিভাগে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ বেশ কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। এই রদবদল এনে গত ১৮ মার্চ খাদ্য মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারীকে রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব), নারায়ণগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মাইন উদ্দিনকে সিলেটের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) নিয়োগ দেয়া হয়েছে। কিশোরগঞ্জের জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আমিনুল এহসান ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) হয়েছেন।

ঢাকা রেশনিংয়ের প্রধান নিয়ন্ত্রক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব চালিয়ে আসা মো. জাহাঙ্গীর আলমকে বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের (চলতি দায়িত্ব) দায়িত্ব দেয়া হয়েছে। দিনাজপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আশরাফুজ্জামানকে বগুড়া (অতিরিক্ত দায়িত্বে নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক) এবং বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলামকে দিনাজপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, কর্মকর্তারা যোগদানের উদ্দেশ্যে ২৫ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় ২৮ মার্চ থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

রাজশাহীর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. রায়হানুল কবীরকে খাদ্য অধিদপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) নিয়োগ দেয়া হয়েছে বান্দরবানের সহকারী খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক) মাহমুদুল হাছানকে ঠাকুরগাঁয়ের সহকারী খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়েছে। মাহমুদুল হাছানও যোগদানের উদ্দেশে ২৫ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন, অন্যথায় ২৮ মার্চ থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।


আরোও অন্যান্য খবর
Paris