প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার মাষ্টার্স ক্রিকেট কার্নিভালের দুই মাঠে ৩টি খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৪টি দল সেমিফাইনাল নিশ্চিত করায় আজকের খেলা ছিল শুধু মাত্র আনুষ্ঠানিকতা। বি গ্রুপের রাজশাহী রাইডার আজ একদিনে দুইটি খেলায় অংশ নেয়। প্রথম খেলায় অপরাজিত কিংস ইলেভেন সিল্কসিটিকে ৭ রানে পরজিত করে ও ২য় খেলায় ৬ উইকেটে রাজশাহী ঈগলস কে পরাজিত করে রাজশাহী রাইডার।
দলে আইকোন খেয়োয়াড় ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট কিংসের বিরুদ্ধে ৪৪ বলে ৭১ ও রাজশাহী রাইডারের বিরুদ্ধে ৩৯ বলে ৭৩ রান করে দুই খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ নিবাচির্ত হন। মহিলা কমপ্লেক্স মাঠে প্রথম খেলায় টস হেরে ব্যাট করতে এসে রাইডার ২০ ওভারে ৮ উইকেট হারিরে ১৭৬ রান করে।
১৭৭ রানের টার্গেটে ব্যাট করতে এসে কিংস ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৯ রান করে। ২য় খেলায় টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫০ রান করে রাজশাহী ঈগলস। রাইডার জয়ের জন্য নেমে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৩ রান তুলে নেয়। রেল মাঠের গুরুত্বহীন খেলায় ব্লেজিং বরেন্দ্র তাদের শেষ খেলায় রাজশাহী চ্যালেঞ্জাকে ৬১ রানে পরাজিত করে সান্তনার জয় নিয়ে খেলা শেষ করে।
ব্লেজিং টস জিতে ব্যাট করতে এসে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে এবারের টুর্ণামেন্টের সর্বোচ ২৪৭ রান করে। দলের পক্ষে সোহাগ ৩০ বলে ব্যাক্তিগত ৬২ রান করে রিটায়াড হার্ট হন। ২৪৮ রানের লক্ষে ব্যাট করতে এসে চ্যালেঞ্জার ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করে। বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার চ্যালেঞ্জারের মুশফিক রহমান বাবু ৪৬ বলে ৭৯ রান করেন।