৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত

প্রকাশিত: ২১ মার্চ ২০২১, ৯:১৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বিজ্ঞাপন

পবা থেকে প্রতিনিধি : আর্থ-সামাজিক উন্নয়নের পর্যায়ের সংস্থা উদ্দীপন পবা শাখার উদ্দেগে শাখায় কর্মরত সকল স্টাফ ও কর্মএলাকার সাধারণ নারীদের নিয়ে পবা শাখা অফিস চত্বরে আন্তর্জাতিক নারী দিবস-২০২১ পালন করা হয়। উক্ত দিবসের আলোচনায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন টি এম আহম্মেদ হোসেন, আঞ্চলিক পরিচালক, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়, পবা রাজশাহী।

সভাপতিত্ব করেন সামসুল ইসলাম, আঞ্চলিক মাইক্রো এন্টারপ্রাইজ ব্যবস্থাপক, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল। সভায় আরও উপস্থিত ছিলেন মোসাঃ আসমা খাতুন, শাখা ব্যবস্থাপক, উদ্দীপন পবা শাখা, রাজশাহী। আলোচনা সভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক নারী দিবসের পেক্ষাপট ও নারীর অধিকার বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করেন মোঃ আবুল বাসার, চিকিৎসা সহকারী।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন