দর্শনার্থীদের পদচারণায় মুখরিত আবাসন মেলা
স্টাফ রিপোর্টার : “মুজিববর্ষের শপথ আবাসন হবে নিরাপদ” স্লোগানকে সামনে রেখে রাজশাহী মহানগরীতে গ্রীণ প্লাজায় গত বৃহস্পতিবার থেকে জমকালো আয়োজনে ৫দিন ব্যাপী শুরু হয়েছে ৪র্থ আবাসন মেলা-২০২১। গতকাল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এই ছুটির দিনেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে পড়ে রাজশাহী নগরীর গ্রীণ প্লাজার আয়োজিত ৪র্থ আবাসন মেলা। সকালের দিকে কিছুটা দর্শনার্থীদের আনাগোনা কম দেখা গেলেও বিকেল পড়ার পর দর্শনার্থীদের পরিমান বাড়তে থাকে। সন্ধ্যার আগেই কানায় কানায় পুর্ণ হয়ে যায় মেলা প্রাঙ্গন। বিকেলে মেলায় আসা লোকজনদের মধ্যে উৎসহ উদ্দিপনার মধ্যে ঘুরতে দেখা যায়। কেউ বা সেলফি, আবার কেউ বিভিন্ন স্টল ঘুরে দেখেছেন।

বিশেষ করে ছুটির দিন হওয়ায় আবাসন মেলায় ক্রেতাদের আনাগোনা ছিল বেশি। এ স্টল থেকে ও স্টল ঘোরাঘুরি আর বিভিন্ন ধরনের ভবনের নকশা দেখা নিয়েই ব্যস্ত ছিল লোকজন। মেলা ঘুরে দেখা গেছে, গত বছরের চেয়ে এবার আবান মেলায় অনেকটা ব্যতিক্রমী। আর এই ব্যতিক্রমী উদ্যোগ দর্শনার্থীদের মন কাড়ছে। মেলায় প্রবেশ পথ থেকে শুরু করে বিভিন্ন স্টল সাজানো হয়েছে মনোরম পরিবেশে। যার কারণে সকল শ্রেণি পেশার মানুষ এ মেলায় ভীড় করছেন। গতকাল শুক্রবার হোসেন এন্ড কো. উদ্যোগে লটারি করা হয়। বিশেষ করে সন্ধ্যার পর মেলায় লোক সমাগম ছিল চোখে পড়ার মত। সন্ধ্যার পর স্টলে স্টলে ঘোরার পাশাপাশি র্যাফেল ড্র খেলা দেখার জন্য বসে পড়েন মুল মঞ্চের সামনে।
