৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

পুঠিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে এক গৃহবধূ নিহত, ২ জন আহত

প্রকাশিত: ২০ মার্চ ২০২১, ১০:৩৯ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
পুঠিয়ায় মোটরসাইকেল থেকে পড়ে এক গৃহবধূ নিহত, ২ জন আহত
বিজ্ঞাপন

পুঠিয়া থেকে সংবাদদাতা : রাজশাহীর পুঠিয়ায় বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় টুম্পা খাতুন (২৮) নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই নিহত হয়। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামীসহ অপর এক মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছে। নিহত টুম্পা খাতুন উপজেলা সদরের কৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ শ্যামার স্ত্রী। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ঢাকা-রাজশাহী মহাসড়কের ঝলমলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হচ্ছেন নিহতের স্বামী মোহাম্মদ শ্যামা ও বিড়ালদহ টোনাপাড়া গ্রামের শহিদ আলীর ছেলে সাব্বির হোসেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, দু’টি মোটরসাইকেল পাশাপাশি চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় ওই গৃহবধূ সড়কের মধ্যে ছিটকে পড়ে যায়। আর পেছন থেকে আসা নাটোর থেকে রাজশাহীগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনা স্থলেই সে মারা যায়। এ ঘটনায় আহত দু’মোটরসাইকেল চালককে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন