বাঘায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত
বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘা উপজেলায় বাস-মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মজনু (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলার বাঘা-আড়ানি সড়কের তেপুকুড়িয়া আরপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মজনু উপজেলার কলিগ্রাম এলাকার হায়দার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, নওগাঁ জেলা গার্মেন্টস খুচরা বিক্রেতা মালিক সমিতি সোনারতরী পরিবহন (ঢাকা মেট্র-ব:১৪-০১০০) নামিয় একটি বাসযোগে নাটোর জেলার গ্রীনভ্যালী পার্কে বার্ষিক বনভোজনে যায়। পরে সেখান থেকে বাঘা হয়ে নাটোরের রাজবাড়ি যাবার উদ্দেশ্যে রওয়ানা দেয়। বাসটি সকাল ১১টার দিকে বাঘা-আড়ানি সড়কের তেপুকুড়িয়া আরপাড়া মোড় এলাকার সড়ক অতিক্রম করবার সময় পার্শরাস্তা থেকে মটর সাইকেল আরোহি মজনু প্রধান সড়কে উঠেন।
বাসটির অতিরিক্ত গতি থাকায় চালক মটরসাইকেলসহ মজনুকে চাপা দিয়ে ১০০ গজ মতো ছেঁচড়িয়ে নিয়ে যায়। এ সময় বিপরিত দিক থেকে আসা একটি অটো ভ্যান গাড়িও দুর্ঘটনার শিকার হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইমন আহম্মেদ মজনুকে মৃত ঘোষনা করেন।
এঘটনায় গুরুতর জখম হয়েছেন ভ্যানচালক সাবাজ আলী (৪০)। সে পার্শবর্তি চারঘাট উপজেলার পান্নাপাড়া গ্রামের আকরাম আলীর ছেলে। তাকে রামেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত অন্যান্য দুজন হলেন, ভ্যানের যাত্রি, উত্তর মিলিক বাঘা গ্রামের শাহ আলীর ছেলে রাজন (৪০) আলী এবং দক্ষিন মিলিক বাঘা গ্রামের বিরালালের ছেলে অশোক (২৫)।
