সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

নেপালে কোভিড পরীক্ষায় স্বস্তির ফল পেল বাংলাদেশ

Paris
Update : শনিবার, ২০ মার্চ, ২০২১

এফএনএস : নেপালে গিয়ে কোভিড-১৯ রুটিন পরীক্ষায় স্বস্তির ফল পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সবার পরীক্ষার ফল নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তিন দলের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্টে খেলতে বৃহস্পতিবার নেপাল পৌঁছায় বাংলাদেশ। রুটিন পরীক্ষার অংশ হিসেবে ওই দিনই খেলোয়াড়দের কোভিড-১৯ পরীক্ষার নমুনা নেওয়া হয়। সবার ফল নেগেটিভ আসায় সকালে দল জিম সেশন করেছে।

নেপালের স্থানীয় সময় সাড়ে ৪টায় আর্মি স্টেডিয়ামে দ্বিতীয় সেশনে অনুশীলন করবে বলে জানিয়েছে বাফুফে। যুক্তরাজ্য থেকে শুক্রবার সকালে নেপালে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন গোলকিপার কোচ লেস ক্লিভেলি। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে মঙ্গলবার কিরগিজস্তান অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ম্যাচ দিয়ে ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ।

২৭ মার্চ পরের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক নেপালের। ২৯ তারিখে হবে প্রতিযোগিতার ফাইনাল। চূড়ান্ত দলে থাকা ২৫ জনের মধ্যে ২৪ জন নেপালে ডের সঙ্গী হয়েছেন। শেষ মুহূর্তে কোভিড-১৯ টেস্টের ফল পজিটিভ আসায় যেতে পারেননি সাইফ স্পোর্টিংয়ের ডিফেন্ডার রহমত মিয়া। কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ার একদিনের মধ্যেই উইঙ্গার রাকিব হোসেনের দ্বিতীয় পরীক্ষার ফল নেগেটিভ আসায় তিনি দলের সঙ্গী হয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris