সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

৯ হাজার রানের মালিক হলেন রোহিত শর্মা

Paris
Update : শনিবার, ২০ মার্চ, ২০২১

এফএনএস : আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টুয়েন্টিতে মাত্র ১২ রান করেন ভারতের ওপেনার রোহিত শর্মা। এই রানের মাধ্যমে সব ধরনের টি-টুয়েন্টিতে ৯ হাজার রানের মালিক হলেন তিনি। ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় হিসেবে এই কীর্তি গড়লেন রোহিত। তবে বিশ্বের নবম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন রোহিত।

এই তালিকায় সবার উপরে আছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তার সংগ্রহ ১৩,২৯৬ রান। এরপর আছেন যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড (১০,৩৭০ রান), পাকিস্তানের শোয়েব মালিক (৯,৯২৬ রান), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকাকালাম (৯,৯২২ রান), ভারতের কোহলি (৯,৬৫০ রান), অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার (৯,৪৫১ রান) ও অ্যারন ফিঞ্চ (৯,১৪৮ রান) এবং দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স (৯,১১১ রান)।


আরোও অন্যান্য খবর
Paris