সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

জেএফএ অনুর্ধ-১৪ জাতীয় নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ শুরু

Paris
Update : শনিবার, ২০ মার্চ, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অর্থায়নে, মহিলা ফুটবল কমিটির উদ্দ্যোগে ও জেলা ফুটবল এসোসিয়েশনের সহযোগিতায় গতকাল শুক্রবার থেকে ৬টি দল নিয়ে গ্রুপ-৫ এর খেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিযামে শুরু হয়েছে। উদ্বোধনী দিনে মেহেরপুর জেলার ভরাডুবি ঘটেছে। ঝিনাইদাহ জেলা বর্না, ইতি, ঐসি ও লিজার হ্যাট্রিকের সুবাধে ১৯-০ গোলের বিশাল ব্যবধানে মেহেরপুর জেলাকে হারিয়ে পরবর্তী রাউন্ডের খেলার যোগ্যতা অর্জন করেছে।

বিজয়ী দলের পক্ষে বর্না ৫টি,ইতি ৫টি, ঐসি ৩টি, লিজা ৩টি,তৃষ্না ২টি ও বৈশাখী ১টি গোল করেন। দিনের অন্য খেলায় গাইবান্ধা জেলা সিরাজগঞ্জ জেলা প্রথমার্ধে ১-১ গোলে ড্র করলে খেলা গড়াই ট্রাইব্রেকারে। ট্রাইব্রেকারে সিরাজগঞ্জ জেলা ৩-১ গোলে গাইবান্ধা জেলাকে পরাজিত করে পরবর্তী রাউন্ডে খেলার যোগ্যতা অর্জন করেছে। এই চ্যাম্পিয়নশীপের উদ্বোধন করেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মোঃ ওয়াহেদুন নবী।

এ সময় অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) রাসেল জামান, যুগ্ম-সম্পাদক(প্রশাসন) নাজমীর আহমেদ, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরকারসহ বাফুফে ও সংস্থার অন্য কর্তকর্তাগন উপস্থিত ছিলেন। আজকের খেলায় ঝিনাইদাহ , নওগাঁ, সিরাজগঞ্জ ও স্বাগতিক রাজশাহী অংশ নেবে।


আরোও অন্যান্য খবর
Paris