সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বাগমারায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মহিলা ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল

Paris
Update : শনিবার, ২০ মার্চ, ২০২১

সাবাইহাট থেকে প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্ম দিন উপলক্ষে রাজশাহীর বাগমারায় মহিলা (প্রমীলা) ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শেখ রাসেল স্মৃতি সংঘের আয়োজনে হাটখুজিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে রাঙ্গামাটি জেলা মহিলা দল এবং ঢাকা জেলা মহিলা দলের মধ্যকার খেলাটি ০২-০২ গোলে ড্র হয়। অতিরিক্ত সময়ে ০১ গোলে ঢাকা মহিলা দল বিজয়ী হয়।

খেলাটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মীর, সহকারী পরিচালক ওয়াজ নবী, মোহাম্মাদ রফিক। ধারাভাষ্যে ছিলেন নজরুল ইসলাম, গোলাম মোস্তফা, সিরাজুল ইসলাম। আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সরদার জান মোহাম্মাদ এর সভাপতিত্বে বিজয়ী দলের হাতে প্রাইজমানি তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রিয়াজ উদ্দীন আহম্মেদ, উপজেলা ওয়ামীলীগের সহ-সভাপতি আহসান হাবিব মাস্টার, জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ, অধ্যক্ষ প্রতীক দাশ রানা, প্রধান শিক্ষক এটিএম আক্কাশ আলী প্রমুখ।


আরোও অন্যান্য খবর
Paris