৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রুডো ও বারসিক’র করোনা প্রতিরোধে প্রচারাভিযান

প্রকাশিত: ১৯ মার্চ ২০২১, ৮:৪৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রুডো ও বারসিক’র করোনা প্রতিরোধে প্রচারাভিযান
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর তেরখাদিয়া উত্তরপাড়ায় রুরাল এ্যান্ড আরবান ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (রুডো) ও বারসিক এর আয়োজনে নগরে প্রান্তিক মানুষের করোনা প্রতিরোধে সচেতনতা মূলক প্রচারাভিযান ‘সকলের জন্য ভ্যাকসিন’ ফ্রি রেজিষ্ট্রেশন ও করোনা প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রুডো এর সভাপতি দেবাশিষ প্রামানিক দেবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজশাহী শাখার সভাপতি লিয়াকত কাদির। বিশেষ অতিথি ছিলেন বারসিক এর রাজশাহী আঞ্চলিক সমন্বয়ক শহিদুল ইসলাম, ডা. আবুল বাশার, কেদ্রীয় কিশোর পাঠাগারের উপদেষ্টা রেডিও পদ্মার ওয়ালিউর রহমান বাবু, রাজশাহী কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক হোসেন, বৃস্টি নারী কল্যাণ সংস্থার সভানেত্রী লুৎফুন নাহার প্রমুখ।

সভা সঞ্চলনা করেন রুডো’র নির্বাহী পরিচলক সোহাগ আলী। সভায় অতিথিবৃন্দ বর্তমান করোনা পরিস্থিতিতে সকলকে আরও বেশি সচেতন থাকার পরামর্শ দেন এবং সকলকে করোনা টিকা গ্রহন, সামাজিক দুরত্ব ও মাস্ক পড়ার গুরুত্ব তুলে ধরে সভায় নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার আহবান জানান।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন