সর্বশেষ সংবাদ
দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

ইউএনও ওয়াহিদাকে পরিকল্পনা বিভাগে পদায়ন

Paris
Update : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

এফএনএস : দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করে এনেছিল সরকার। এবার তাকে পরিকল্পনা বিভাগে পদায়ন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশে ওয়াহিদা খানমকে পরিকল্পনা বিভাগে সিনিয়র সহকারী প্রধান (সিনিয়র সহকারী সচিব) হিসেবে পদায়ন করে আদেশ জারি করেছে।

পরিকল্পনা কমিশনের আর্থ সামাজিক বিভাগে পরিকল্পনা কমিশন হিসেবে কাজ করার লক্ষ্যে তাকে পরিকল্পনা বিভাগে ন্যস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়। গত বছরের ২ সেপ্টেম্বর দিনাজপুরের ঘোড়াঘাটে সরকারি বাসায় ঢুকে দুর্বৃত্তরা ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা চালায়। এতে গুরুতর আহত ওয়াহিদা খানমকে ঢাকায় ন্যাশনাল নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তার বাবাকেও পরে সেখানে ভর্তি করা হয়।

হামলার ঘটনায় পুলিশ ও র‌্যাব বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে ১ অক্টোবর ওয়াহিদা খানম বাসায় ফেরে। জনপ্রশাসন মন্ত্রণালয় গত ১৬ সেপ্টেম্বর এক আদেশে ওয়াহিদা খানম ও তার স্বামী রংপুরের পীরগঞ্জ উপজেলার ইউএনও মো. মেজবাউল হোসেনকে ঢাকায় বদলি করে। তার স্বামী মেজবাউল হোসেনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসাবে বদলি করা হয়েছিল। আদেশে বলা হয়েছিল, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের এসব পদে পদলি করে নিয়োগ দেওয়া হলো। তারা দু’জনই সিনিয়র সহকারী সচিব ছিলেন।

মেজবাউল হোসেন বর্তমানে স্বাস্থ্যসেবা বিভাগের নার্সিং সেবা বিভাগে দায়িত্বরত আছেন। ওই সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, স্বামী-স্ত্রীকে এক কর্মস্থলে রাখতে আপাতত এই বদলি আদেশ দিয়েছে মন্ত্রণালয়। ওয়াহিদা খানমের স্বামী স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মেজবাউল হোসেন বলেন, তিনি (ওয়াহিদা খানম) কাজে যোগ দিতে পারবেন বলে চিকিৎসকরা জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris