৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

রাজশাহী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত

প্রকাশিত: ১৮ মার্চ ২০২১, ১:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
রাজশাহী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপিত
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী বিভাগ, রাজশাহীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস-২০২১ উদযাপিত করা হয়েছে। এ উপলক্ষে রাজশাহী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জাতীয় পতাকা উত্তলোনের মধ্যদিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

আনন্দঘন পরিবেশে গতকাল সকালে শিল্পকলা একাডেমী রাজশাহীতে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী বিভাগের নির্বাহী প্রকৌশলী সাইদুর রহমানসহ ছোট ছোট শিশুরা।

এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাজশাহী বিভাগের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গির আলম, হিসাব রক্ষক মনোয়ারুল ইসলাম, কম্পিউটার অপারেটর আনোয়ার হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন