এফএনএস : দুই কন্যার পর এবার সাকিব ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে এসেছে পুত্র সন্তান। গত সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন সাকিবের স্ত্রী শিশির। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেইজে পুত্র সন্তানের বাবা হবার খবর নিশ্চিত করেন সাকিব।
একটি স্ট্যাটাস দিয়ে সাকিব লিখেন, ‘আনন্দের সাথে আপনাদের সবাইকে জানাচ্ছি যে, মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আমাদের কোলজুড়ে এসেছে ফুটফুটে একটি পুত্র সন্তান। ১৫ই মার্চ, সোমবার আলায়না ও এরাম দেখা পেয়েছে তাদের ছোট ভাইয়ের। শিশির ও নবজাতক দুজনই সুস্থ আছে। সকল শুভকামনা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।
আমাদের জন্য সবাই দু’আ করবেন।’ ২০১২ সালের ১২ ডিসেম্বর শিশিরের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাকিব। ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। এরপর গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের পিতা-মাতা হন সাকিব দম্পতি। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান। দুই কন্যার পর এবার পুত্রের সন্তানের পিতা-মাতা হলেন সাকিব-শিশির।