সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বঙ্গবন্ধু গেমস আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতা পুরুষ ও নারী বিভাগে রাজশাহী চ্যাম্পিয়ন

Paris
Update : বুধবার, ১৭ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দুইদিন ব্যাপী বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমস পদ্মা জোনের পুরুষ ও নারী আন্তঃজেলা কাবাডি প্রতিযোগিতার সেমিফাইনাল শেষে পুরুষ বিভাগে ও নারী মহিলা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পুরুষ বিভাগে স্বাগতিক রাজশাহী ৫২-৫ পয়েন্টের বিশাল ব্যবধানে সিরাজগঞ্জ জেলাকে ও নারী বিভাগে স্বাগতিক রাজশাহী ৪৩-‘৬ পয়েন্টের ব্যবধানে সিরাজঘঞ্জ জেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ বিভাগে রাজশাহীর আমিরুল সেরা রেডার ও খেলোয়াড় নির্বাচত হয়েছেন। নারী বিভাগে সেরা রেডার নির্বাচিত হযেছেন রিরাজগঞ্জের জেরিন।

পুরুষ বিভাগে সিরাজগঞ্জের রাকিব সেরা ক্যাচার নির্বাচিত হয়েছেন। নারী বিভাগে রাজশাহীর বর্না সেরা ক্যাচার নির্বাচিত হয়েছেন। এয়াড়াও সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে রাজশাজী ডায়না খাতুন। খেলা শেষে পুরুষ ও নারী চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এর আগে তিনি বলেন রাজশাহীতে পুর্বের ন্যায় খেলায় চাঞ্চলতা ফিরে এসেছে। যেখানেই দেখি খেলা আর খেলা।

ছেলেদের পাশাপাশি যে ভাবে মেয়েরা এগিয়ে এসেছে তাতে আমরা সকলেই আনন্দিত ও গর্বিত কেননা খেলাধুলায় অংশ গ্রহন মানে মাদক থেকে দুরে থাকা ও সমাজকে মাদকমুক্ত করা। কাজেই গার্জেনদেরকে তাদের ছেলেমেয়েদের খেলায় অংশ গ্রহনের সুযোগ করে দিতে হবে যেন তারা বিপথগামী না হয়। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল জলিল, রাজশাহী মগানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজুল আলম বেল্টু ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী।

অনুষ্টানে স্বাগত বক্তব্য দেন পুলিশ সুপার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এ বি এম মাসুদ হোসেন বিপিএম(বার)। এ সময় ১৯ নং ওয়ার্ড় কাউন্সিলার মোঃ তৌহিদুল হক সুমন, মুসলিম কসমেটিকে এন্ড হারবাল কেয়ারের চেয়ারম্যান মোঃ মাসুম সরকার, অতিরিক্ত জেলা পুলিশ সুপার(প্রশাসন) মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা পুলিশ সুপার(সদর) মোঃ ইফতে খায়ের আলম, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক মোঃ শামসুজ্জামান রতন, যুগ্ম-সম্পাদক(প্রশাসন) নাজমীর আহমেদ আমান, যুগ্ম-সম্পাদক(ক্রীড়া) রাসেল জামান প্রমুখ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris