৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

হিজড়াদের ভালো বাসতে হবে : রেনী

প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১০:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
হিজড়াদের ভালো বাসতে হবে : রেনী
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : কোন জাতির উন্নয়ন ঘটাতে হলে শিক্ষার কোন বিকল্প নাই। যে জাতি যত বেশী শিক্ষিত, সে জাতি তত বেশী উন্নত। হিজড়া সম্প্রদায়ের উন্নয়ন ও মুল স্রোতধারায় নিয়ে আসতে হলে অবশ্যই শিক্ষা গ্রহন করতে হবে। হাতে কলমে কাজ শিখতে হবে। হিজড়াদের ঘৃনা নয়, ভাল বাসতে হবে বলে গতকাল সোমবার দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে শিক্ষা বিভাগ ও সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগের অফিসারদের সমন্বয়ে সভায় সম্মানীত অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীনের সহ-সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও দিনের আলো হিজড়া সংঘের প্রধান উপদেষ্টা শাহিন আকতার রেনী এই কথা বলেন।

তিনি আরো বলেন, হিজড়ারা অন্য কোন গ্রহের মানুষ নয়। তারা আমাদের মত পরিবারেই জন্ম নিয়েছে। তারা সরকারের মৌলিক চাহিদার সব কিছু এবং মৌলিক অধিকার ভোগ করবে। কেউ তাদের বাধা প্রদান করতে পারবেনা। এই জনগোষ্ঠিকে বাদ দিয়ে দেশের উন্নয়ন করা সম্ভব নয়। কারন এরাও এসডিজির উন্নয়নে একটি অংশ। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তাদের এদের প্রতি সংবেদনশীল ও বিশেষ গুরুত্ব দেয়ার আহ্বান জানান তিনি।

গতকাল নগরীর নিউমার্কেট এলাকার একটি চাইনিজ রেষ্টুরেন্টে দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কামরুজ্জামান, আরএমপি উপপুলিশ কমিশনার আব্দুর রাকিব পিপিএম, সবমাজসেবা অফিসার আশিকুজ্জামান তুহিন, মানুষের জন্য ফাউন্ডেশনের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ইশরাত পারভীন ইমা, দিনের আলা হিজড়া সংঘের সহ-সাধারণ সম্পাদক জয়িতা পলি, কোষাধ্যাক্ষ জুলি, সদস্য প্রাপ্তি, তৃশা, নিরব ও মাহি।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন