৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের দাফন সম্পন্ন

প্রকাশিত: ১৬ মার্চ ২০২১, ১০:৩৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের দাফন সম্পন্ন
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে উপজেলার শ্রীপুর ইউনিয়নের হাজীপাড়া গ্রামে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানকে রাষ্ট্রীয় সম্মান জানানো হয়। গতকাল সোমবার দুপুরে বার্ধক্য জনিত কারনে প্রায় ৭৫ বছর বয়সে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ৫ ছেলে ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের জানাযায় উপস্থিত ছিলেন, বাগমারা থানার অফিসার ইনচার্জ মোস্তাক আহম্মেদ, শ্রীপুর ইউনিয়নের চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিল্লুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল মমিন, বীর মুক্তিযোদ্ধা, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন