রাজশাহীতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহীতে আনন্দঘন পরিবেশে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার একযুগে পদার্পণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর মাস্টার সেফ রেষ্টুরেন্টে উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার
রেণী, জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাবি উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইশতিয়াক আহমেদ লিমন, রাবি প্রক্টোর অধ্যাপক লুৎফর রহমান, রাবি শিক্ষক অধ্যাপক হাছানাত আলী, অধ্যাপক মিজানুর রহমান, সাজ্জাদ বকুল, রাজশাহী কলেজের অধ্যক্ষ আবদুল খালেক, সাবেক অধ্যক্ষ হবিবুর রহমান, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান জনি, মহিলা পরিষদের সভাপতি কল্পনা রায় সহ বিভিন্ন গণমাধ্যম, সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অতিথিদের স্বাগত জানান রাজশাহী ব্যুরো প্রধান কাজী শাহেদ ও বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মর্তুজা নুর।
