দুর্গাপুরে রাস্তা নির্মাণে বাধা দেয়ায় দিনমজুরকে মারপিটের অভিযোগ
দুর্গাপুর থেকে প্রতিনিধি : রাজশাহীর দুর্গাপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে হতদরিদ্র দিনমজুরকে মারপিট করে জমির গাছ কেটে জোরপূর্বক রাস্তা নির্মানের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহতদের দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বেলঘরিয়া গ্রামে। এ ঘটনায় আহতরা হলেন, আবুল কাশেম (৪৫), দারেকজান (৫০) ইমরান ( ২৮)।
আহত আবুল কাশেম জানান, গতকাল সোমবার সকাল ৭ টার দিকে বেলঘড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সাত্তার মাষ্টার, সহদর ভাই আঃ সামাদ, কামরুলসহ ৭ থেকে ৮ জন আমার বাড়িতে এসে অতর্কিত ভাবে লাঠিসোটা দিয়ে বাড়ির লোকজন এর উপরে আক্রমণ চালায় এতে মহিলাসহ ৩ জন আহত হয়।
ঘটনাটি জানাজানি হলে গ্রামের লোকজন উপস্থিত হয়ে আহতদের চিকিৎসার জন্য দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময়ে দারেকজান (৫০) ইমরান ( ২৮) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি ফিরে বাড়িতে পাঠানো হয়েছে। আর আবুল কাশেম গুরুতর অসুস্থ কারণে দুর্গাপুর মেডিকেলে ভর্তি হয়েছে তাঁর চিকিৎসা চলছে।
