বাগমারায় ১০ দিন ব্যাপী পুলিশ মোবিলাইজেশন কন্টিনজেন্ট প্রশিক্ষণ
হাট গাঙ্গোপাড়া সংবাদদাতা : রাজশাহীর বাগমারায় ১০ দিন ব্যাপি পুলিশ মোবিলাইজেশন কন্টিনজেন্ট এর ক্যাম্প প্রশিক্ষন কোর্স ২০২১ প্রথম ব্যাচ শুরু হয়েছে। থানার ঐতিহ্যবাহী পানিয়া নরদাশ ডিগ্রী কলেজ মাঠে গত ১১ মার্চ থেকে এই প্রশিক্ষন শুরু হয়েছে, একটানা চলবে আগামি ২১ মার্চ পর্যন্ত। বিষয়টি নিশ্চিৎ করেছেন প্রশিক্ষন কোর্সের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক মো: অনোয়ার হোসেন জানান, জেলার প্রতিটি থানা উপজেলা ইউনিট থেকে আগত ভিন্ন ভিন্ন পদ ও পদবীর ১২০ জন পুলিশ সদস্য এই প্রশিক্ষন কোর্সে অংশ গ্রহন করছেন।
এ ব্যাপারে একজন প্রশিক্ষনার্থী হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র থেকে আগত পুলিশের সাবইন্সপেক্টর মো: হেলাল উদ্দীন জানান, চাকুরীর জীবনে এধরনের প্রশিক্ষনে আমি প্রথম সুযোগ পেয়েছি, এখানে নতুন অনেক কিছুই জানার ও শেখার আছে। এই ধরনের প্রশিক্ষনের ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য প্রশিক্ষনার্থী অনেকেই যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করেছেন।
