সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

তৃতীয় জয়ের দেখা পেলো আফগানরা

Paris
Update : সোমবার, ১৫ মার্চ, ২০২১

এফএনএস : জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাত্র দুই দিনেই হেরেছিল আফগানিস্তান। তবে ঘুরে দাঁড়াতে একদমই সময় নেয়নি তারা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে রোববার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ৬ উইকেটে জিতেছে আফগানরা। সমতায় ফেরাতে মূল ভূমিকা ছিল লেগ স্পিনার রশিদ খানের। দুই ইনিংসে ৯৯.২ ওভার বোলিং করে ১১ উইকেট নিয়েছেন।

আর তাতে মাত্র ৬ টেস্টে তৃতীয় জয়ের দেখা পেলো আফগানরা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শেষদিনে জিম্বাবুয়েকে বড় কিছুর স্বপ্ন দেখাচ্ছিলেন তিরিপানো ও শন উইলিয়ামস। কিন্তু তাদের সে স্বপ্নে বাঁধ সাধেন রশিদ খান। ৯ নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৫৮ বলে ৯৫ রান করা তিরিপানোকে সাজঘরের পথ দেখিয়েছেন তিনি। পরের তিন ব্যাটসম্যানও উইলিয়ামসকে সঙ্গ দিতে পারেননি।

শেষ পর্যন্ত ৩০৯ বল খেলে ১৫১ রানে অপরাজিত থাকেন উইলিয়ামস। সব উইকেট হারিয়ে ৩৬৫ রানে থামে জিম্বাবুয়ের ইনিংস। চার উইকেট নেন রশিদ খান। আফগানদের সামনে লক্ষ্যটা দাঁড়ায় ১০৮ রানের। এই লক্ষ্যে খেলতে নেমে সহজেই জয় পেয়েছে আফগানিস্তান। যদিও ৮ রানেই প্রথম উইকেট হারিয়ে ফেলেছিল তারা। তবে রহমত শাহ ও ইবরাহিম জাদরান মিলে এরপর সামাল দেন।

৬৫ বলে ২৯ রান করে ইবরাহিম আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রহমত শাহ। ৭৬ বল খেলে ৫৮ রান করেছেন তিনি। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন আফগানিস্তানের ইতিহাসে প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হাশমতুল্লাহ শাহিদি। দুই ম্যাচের টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়েছে। আগামী ১৭ মার্চ বিকেল ৪টায় প্রথম টি-টোয়ান্টিতে মুখোমুখি হবে দুই দল।


আরোও অন্যান্য খবর
Paris