সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

রেকর্ড হাতবদলের দিনে পেলের বুকে হাহাকারের ঝড়

Paris
Update : সোমবার, ১৫ মার্চ, ২০২১

এফএনএস : রেকর্ড হাতবদলের দিনে পেলের বুকে হাহাকারের ঝড়। তার ইচ্ছে করছিল, রেকর্ড ভাঙার নায়ক ক্রিস্তিয়ানো রোনালদোকে জড়িয়ে ধরতে। কিন্তু বাস্তবতা তাকে সেই সুযোগ দেয়নি। ব্রাজিলিয়ান কিংবদন্তি তাই আবেগ প্রকাশের জন্য বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমকে। দুজনের একটি ছবি দিয়ে তিনি শ্রদ্ধা, ভালোবাসা ও মমতায় ভরা লেখায় অভিনন্দন জানিয়েছেন রোনালদোকে। সেরি আ ম্যাচে রোববার রাতে ইউভেন্তুসের হয়ে কাইয়ারির বিপক্ষে হ্যাটট্রিকের পথে পেলের এই ‘রেকর্ড’ ছাড়িয়ে যান রোনালদো।

গোলের এই হিসাব নিয়ে অবশ্য বিতর্ক কম নেই। পরিসংখ্যানের খুঁটিনাটি একসময় সংরক্ষণ করা হতো না এখনকার মতো। তাই পেলেদের সময়কার অনেক কিছুই শতভাগ নিশ্চিত বলা মুশকিল এখন। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলের রেকর্ড গত জানুয়ারিতেই নিজের করে নিয়েছেন রোনালদো। তবে সেই রেকর্ড নিয়েও আছে বিতর্ক। এখানে আলোচিত এই রেকর্ড পেলের নিজের হিসেবে। অফিসিয়াল ম্যাচে তার নিজের গোলসংখ্যা ৭৬৭ বলেই তার দাবি। রোনালদো রোববারের ম্যাচ শুরু করেন পেলেন সমান গোল নিয়েই। হ্যাটট্রিকের পর তার গোলসংখ্যা ৭৭০।

রোনালদোর কীর্তির পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনের এবটি ছবি দিয়ে আবেগঘন শুভেচ্ছা জানান পেলে। “ জীবন একটি একক যাত্রা। প্রত্যেকেই বেছে নেয় নিজের পথ। কী একটা দুর্দান্ত ভ্রমণেই না তুমি ছুটে চলেছো! আমি তোমাকে প্রচণ্ড শ্রদ্ধা করা, তোমাকে খেলতে দেখতে ভালোবাসি এবং কারও কাছেই এটা গোপন নয়।” “অফিসিয়াল ম্যাচে আমার গোলের রেকর্ড ভাঙায় অভিনন্দন। আমার একমাত্র আক্ষেপ, আজকে তোমাকে জড়িয়ে ধরতে না পারায়। তবে তোমার সম্মানে, আমাদের বহু বছরের বন্ধুত্বের প্রতীক হিসেবে দারুণ মমত্ব নিয়ে এই ছবিটি আমি দিচ্ছি।”

যদিও অনেকের মতে, অফিসিয়াল ম্যাচে পেলের গোল ৭৫৭টি এবং সেটি রোনালদো ছাড়িয়ে গেছেন আগেই, তবে রোনালদো স্বয়ং গুরুত্ব দিয়েছেন পেলের দাবিকেই। কাইয়ারির বিপক্ষে ম্যাচ শেষে তিনি জানান, পেলের ৭৬৭ গোল ছাড়িয়ে উদযাপনের অপেক্ষায় ছিলেন বলেই আগে উদযাপন করেননি তিনি। ফুটবল পরিসংখ্যানের জন্য বিশ্বজুড়ে মোটামুটি বিশ্বস্ত বলে পরিচিত সংস্থা রেক.স্পোর্ট.সকার স্ট্যাটিসটিকস ফাউন্ডেশনের হিসাব অনুযায়ী, পেলের গোল আরও ৮টি বেশি।

১৯৫৯ থেকে ১৯৬২ সাল পর্যন্ত একটি ‘মিলিটারি দল’ ও সাও পাওলোর নির্বাচিত দলের গোলসংখ্যা বিবেচনায় নিয়ে সংস্থাটির হিসেবে পেলের গোল ৭৭৫টি। তবে পেলের নিজের মতে অফিসিয়াল গোল যে ৭৬৭টি, রোনালদোকে অভিনন্দন জানিয়েই তিনি স্পষ্ট করে দিয়েছেন আবার। আর নিজের ইনস্টাগ্রাম পাতায় এই কিংবদন্তি উল্লেখ করে রেখেছেন, অফিসিয়ালের পাশাপাশি অ্যামেচার, আনঅফিসিয়াল ও প্রীতি ম্যাচ মিলিয়ে তার গোল সংখ্যা ১ হাজার ২৮৩টি।


আরোও অন্যান্য খবর
Paris