সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

পাকিস্তান যুবারা এপ্রিলে ঢাকায় পৌঁছাবে

Paris
Update : সোমবার, ১৫ মার্চ, ২০২১

এফএনএস : বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আগামী ১১ এপ্রিল ঢাকায় পৌঁছাবে পাকিস্তানের যুবারা। সফরে বাংলাদেশের যুব দলের বিরুদ্ধে একটি চারদিনের ম্যাচ ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে সফরকারী দল। রোববার বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। দেশের মাটিতে এটিই হবে বাংলাদেশের নতুন যুব দলের প্রথম আন্তর্জাতিক সিরিজ।

এদিকে পূর্ব সূচি অনুযায়ী আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারতে যাচ্ছে না বাংলাদেশ যুব দল। আরেকদফা পিছিয়েছে যুবাদের ভারত যাত্রা। প্রাথমিকভাবে ১০ মার্চ ভারতে যাওয়ার কথা ছিল টাইগার জুনিয়রদের। এ সফরেও একটি চারদিনের ম্যাচ ও পাঁচটি ওয়ানডে খেলবে বাংলাদেশের যুবারা। তবে কিছুটা বিলম্ব হওয়ায় চারদিনের ম্যাচটি বাদ পড়তে পারে।

আফগানদের হোম ভেন্যু ভারতের নয়ডা, কোয়ারেন্টাইন জটিলতার কারণে এখনও ভারতে এসে পৌঁছায়নি আফগানরা। তাই বাংলাদেশের ভারত যাত্রাও পিছিয়ে গেছে। তবে বিসিবির আশা দ্রুতই সমস্যা কাটবে। আজ-কালের মধ্যেই সবকিছু চূড়ান্ত হবে। তারপরই ভারতে যাবে বাংলাদেশের যুবারা।


আরোও অন্যান্য খবর
Paris