সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

শ্রীলঙ্কা সফরের সূচি চূড়ান্ত হল

Paris
Update : সোমবার, ১৫ মার্চ, ২০২১

এফএনএস : আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও চূড়ান্ত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফরের সময়সূচী। দুটি টেস্ট খেলতে ১২ই এপ্রিল দ্বীপ রাষ্ট্রটিতে যাওয়ার কথা টাইগারদের। সূচী অনুযায়ী ম্যাচ দুটো হবে ২১ ও ২৯ এপ্রিল। জানা যায়, সম্ভাব্য ভেন্যু শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক স্টেডিয়াম।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন কোয়ারেন্টাইন জটিলতায় শ্রীলঙ্কা সিরিজে থাকছেন না টাইগারদের স্পিন বোলিং পরামর্শক ড্যানিয়েল ভেট্টোরি। নানা কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে আলোচিত শ্রীলঙ্কা সফর।

করোনাকালে কোয়ারেন্টাইন ইস্যুতে দুই বোর্ডের আলোচনার পরেও স্থগিত হয়েছিল লঙ্কা সফর। তবে নতুন বছরেই সিরিজটি নিয়ে শোনা গিয়েছিল আশার বাণী। এবার চূড়ান্ত হলো দিনক্ষণ-ও।

সফরের সময়সূচী ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাওয়ার পর সেখানে দুইধাপে ক্রিকেটারদের কোভিড পরীক্ষা হবে। কোয়ারেন্টাইন পর্ব শেষে খেলবে একটি প্রস্তুতি ম্যাচ। গলে দুই টেস্টের পর ৪ মে দেশে ফিরবে টাইগাররা।


আরোও অন্যান্য খবর
Paris