সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বাংলাদেশ লিজেন্ডসদের টানা চার ম্যাচ হারলো

Paris
Update : রবিবার, ১৪ মার্চ, ২০২১

এফএনএস : রোড সেফটি ওয়ার্ল্ড টি-টুয়েন্টি সিরিজে টানা চার ম্যাচে হারলো বাংলাদেশ লিজেন্ডসরা। গতরাতে নিজেদের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসদের কাছে ৫ উইকেটে হেরেছে মোহাম্মদ রফিকের নেতৃত্বাধীন বাংলাদেশ লিজেন্ডস দল। রায়পুরে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংএর আমন্ত্রণ জানায় ওয়েস্ট ইন্ডিজ। দুই ওপেনার নাজিমুদ্দিন ও মেহরাব হোসেনের ব্যাটিংএ ৮ ওভারে ৬৪ রান পেয়ে যায় বাংলাদেশ লিজেন্ডস। ২৪ বলে ৩টি চার ও ২টি ছক্কায় ৩৩ রান করে ফিরেন নাজিমুদ্দিন।

এরপর মেহরাব ও তিন নম্বরে নামা হার্ড-হিটার আফতাব আহমেদ ৩৬ বলে ৫৩ রানের জুটি গড়েন। মেহরাব ৪৫ বলে ৫টি চারে ৪৪ এবং আফতাব ২১ বলে ৪টি চার ও ১টি ছক্কায় ৩১ রান করেন। মেহরাব-আফতাবের পর ১৩ বলে ঝড়ো গতিতে ২৬ রান করেন চার নম্বরে নামা পেসার মোহাম্মদ শরীফ। এতে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রানের বড় সংগ্রহই পায় বাংলাদেশ।

শরীফের ইনিংসে ৩টি ছক্কা ছিলো। ওয়েস্ট ইন্ডিজের সুলেমান বেন ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন। ১৭০ রানের টার্গেট ৭ বল বাকী রেখেই স্পর্শ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডস। ক্রিক এডওয়ার্ডসের ৪৬, রিডলি জ্যাকবসের ৩৪ ও অধিনায়ক ব্রায়ান লারার অপরাজিত ৩১ রান ক্যারিবীয়দের জয় নিশ্চিত করে। বাংলাদেশের আবদুর রাজ্জাক ২টি উইকেট নেন।


আরোও অন্যান্য খবর
Paris