৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান সাক্ষাত

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ১০:৫৮ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
স্থানীয় সরকার মন্ত্রীর সাথে রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান সাক্ষাত
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গতকাল শনিবার সকালে ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমানে রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌছান পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি। এসময় শাহ মখদুম বিমান বন্দরে স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপিকে ফুলেল শুভেচ্ছা তুলে দেন রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। মন্ত্রীর সাথে সাক্ষাতকালে চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মাসুক-ই-মাহমুদ, উপ-সহকারী প্রকৌশলী সুজাউল হাসান, আলেফ আলী, সদস্য মোঃ আব্দুস সালাম, মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ আজিবর রহমান, জয়জয়ন্তী সরকার, মোছাঃ নারগীস বিবি, মোছাঃ রাবিয়া খাতুন, শ্রীমতি শিউলী রানী সাহাসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

দুপুরে রাজশাহী সার্কিট হাউজে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির সাথে জেলা পরিষদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। আলোচনা শেষে বেলা ৪টা রাজশাহী নগরীর কোর্ট চত্বরে রাজশাহী জেলা পরিষদের নিজেস্ব ভবন পরিদর্শণ কালে স্থানীয় সরকার , পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালউদ্দীন আহমদ নবনির্মিত ভবনের কাজে সন্তোষ প্রকাশ করেন। জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকারকে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালউদ্দীন আহমদ বলেন, নবনির্মিত ভবনের কাজ শেষ হলে এই ভবন উদ্বোধনের জন্য তারা তারিখ নিদ্ধারন করে জেলা পরিষদকে জানাবেন।

রাজশাহী জেলা পরিষদের বিভিন্ন সময়ের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালউদ্দীন আহমদ। এছাড়া জেলা পরিষদের যে সকল সমস্য নিয়ে আলোচনা হয় তা অতিশ্রীঘ্র সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বস দেন মন্ত্রী ও সিনিয়র সচিব। পরিশেষে রাজশাহী জেলা পরিষদের নব নির্মিত নিজেস্ব ভবন উদ্বোধনের উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি ও স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালউদ্দীন আহমদ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন