৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

শাহ্ ওলি আহম্মদ রহ. এর ওরশ মোবারক

প্রকাশিত: ১৪ মার্চ ২০২১, ১০:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
শাহ্ ওলি আহম্মদ রহ. এর ওরশ মোবারক
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : গত শুক্রবার রাতে রাজশাহী নগরীর জামালপুর এলাকায় আশেকে রাব্বানী মাহবুবে সোবহানী ওলিয়ে কামেল বাঙ্গালী সুফী সাধক হযরত শাহ্ ওলি আহম্মদ (রহ.) এর ৩ দিন ব্যাপী বাৎসরিক ৮৪ তম পবিত্র ওরশ মোবারক ও আলোচনা সভায় প্রথম দিনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ ডাবলু সরকার।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুফি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন প্রমানিক এবং ২৬ (পূর্ব) নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও হযরত শাহ্ অলি আহমেদ (রহ.) মাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবিকুঞ্জ রাজশাহীর সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুল হুদা সরকার, ২৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মিনহাজুল হোসেন বাবু ও বাংলাদেশ সুফি ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ খাজা নুর মোহাম্মদ চিশতি নিজামী।

সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের কার্যনিবাহী কমিটির সদস্য ও হযরত শাহ্ অলি আহমেদ (রহ.) মাজার কমিটির সভাপতি জয়নাল আবেদিন চাঁদ। ৩ দিন ব্যাপী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কোরআন খানি, আলোচনা সভা, ফাতেহাপাঠ, মিলাদ মাহফিল, সাধুসঙ্গ ভক্তি মূলক মরমী গান অনুষ্ঠিত হয়।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন