গোদাগাড়ীতে ধান মিল, পুকুর-জমি দখলের অভিযোগ সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার : রাজশাহী গোদাগাড়ী উপজেলার পাকড়ী ইউনিয়নে ধানের মিল, পুকুর ও জমি দখলের অভিযোগ তুলে তৌহিদুল ইসলামের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগিরা। গতকাল শনিবার বিকেলে রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের কমফারেন্স রুমে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন, এনায়েতুল্লাহ সূর্য। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্য পাঠান করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আশিকুল ইসলাম, সিরাজুল ইসলাম, সাদরুল ইসলাম, আবুল কাশেম প্রমুখ। তারা গোদাগাড়ী থানার তিন নম্বর পাকড়ী ইউনিয়নের বাসিন্দা। সংবাদ সম্মেলনে জানানো হয় , এলাকায় তৌহিদুল ইসলাম অত্যাচার করে জমি, পুকুর, ধানের মিল, বসবাড়ি, দোকানপাট, আমের বাগান দখল করেছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইসরাইলের সার ও কিটনাশকের দোকানের সমস্ত মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৮ লাখ টাকা।
এছাড়া সাদিকুল ইসলামের ক্লাবের ৫ কাটা জায়গা দখল করেছে। সংবাদ সম্মেলনে তারা আরও অভিযোগ করেন, এনিয়ে এলাকার মানুষ মিথ্যা মামলার ভয়-ভীতিতে মুখ খলতে চাই না। এবিষয়ে তৌহিদুল ইসলাম বলেন, ‘সব অভিযোগ মিথ্যা।’
