সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

আয়ারল্যান্ড ‘এ’ দলকে উড়িয়ে জয় পেল বাংলাদেশ ইমার্জিং দল

Paris
Update : শনিবার, ১৩ মার্চ, ২০২১

এফএনএস : দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে দুইশর নিচে গুটিয়ে দিলেন সুমন খান, মুকিদুল ইসলামরা। মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়ের ব্যাটে অনায়াসেই বাকিটা সারল বাংলাদেশ ইমার্জিং দল। চতুর্থ ওয়ানডেতে আয়ারল্যান্ড ‘এ’ দলকে উড়িয়ে দিয়ে সিরিজ জিতে নিল স্বাগতিকরা। শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশের উঠতিরা জিতেছে ৮ উইকেটে। পাঁচ ম্যাচের সিরিজটি এক ম্যাচ হাতে রেখেই তারা জিতে নিয়েছে ৩-০ তে। ওপেনিংয়ে নেমে ৮০ রানে অপরাজিত থাকেন মাহমুদুল। হৃদয় খেলেন অপরাজিত ৮৮ রানের ইনিংস। দুইজনের ১৭৬ রানের অবিছিন্ন জুটিতে বাংলাদেশ আইরিশদের ১৮২ পেরিয়ে যায় ৫১ বল বাকি থাকতে। সফরকারীদের অল্পতে থামিয়ে দেওয়ার মূল কারিগর সুমন।

ডানহাতি এই পেসার ৩১ রান দিয়ে নেন ৪ উইকেট। দুটি করে উইকেট নেন মুকিদুল, রাকিবুল হাসান, সাইফ হাসান। টস হেরে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড শিবিরে প্রথম আঘাত হানেন মুকিদুল। স্টিভেন ডোহেনিকে ১১ রানে ফেরান এই পেসার। শুরু ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা চালান মার্ক অ্যাডায়ার ও জেরেমি ললোর। সুমন পরপর দুই বলে তুলে নেন ললোর ও হ্যারি টেক্টরের উইকেট। দুইজনেই ক্যাচ দেন কিপার আকবর আলিকে। পরের ওভারেই কার্টিস ক্যাম্পারকে ফিরিয়ে দেন সুমন।

চাপে পড়া দলের হাল ধরেন অ্যাডায়ার ও লর্কান টাকার। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তাদের কেউই। পরপর দুই ওভারে অ্যাডায়ার ও টাকারকে ফেরান বাঁহাতি স্পিনার রাকিবুল। অ্যাডায়ার করেন ৪০, টাকার ২৪। গ্যারেথ ডেলানিও টিকেননি বেশিক্ষণ, তিনি শিকার মুকিদুলের। রুহান প্রিটোরিয়াস ও গ্রাহাম হিউমের জুটিতে দেড়শ পার করে আয়ারল্যান্ড। ৪ চারে প্রেটোরিয়াস ৩৫ রানে আউট হলে ভাঙে হিউমের সঙ্গে তার ৫৭ রানের জুটি। সাইফের বলে তিনি ক্যাচ দেন বদলি ফিল্ডার রিশাদ হোসেনকে। পিটার চেইসকে বোল্ড করে সফরকারীদের ৪৭ তম ওভারেই থামিয়ে দেন সুমন।

হিউম অপরাজিত থাকেন ২৯ রানে। রান তাড়ায় বাংলাদেশের শুরুটা ভালো ছিল না। ইনিংসের চতুর্থ ওভারেই হারিয়ে বসে দুই উইকেট। তানজিদ হাসানকে বোল্ড করার পর ইয়াসির আলি চৌধুরিকে কট বিহাইন্ড করেন চেইস। এ দিন ওপেন করতে নামেননি আগের ম্যাচের সেঞ্চুরিয়ান সাইফ। ১০ রান ২ উইকেট হারিয়ে চাপে পড়া দলকে পথ দেখান মাহমুদুল ও হৃদয়। শুরুতে সাবধানী ব্যাটিং করেন দুই ব্যাটসম্যান। কঠিন সময় পার করে দেওয়ার পর শট খেলতে শুরু করেন হৃদয়।

৯৮ বলে ফিফটি তুলে নেন মাহমুদুল। পরের ওভারে টেক্টরকে মারেন জোড়া চার। হৃদয় ফিফটি স্পর্শ করেন ৬৯ বলে। বেন হোয়াইটকে চার মেরে পঞ্চাশে যাওয়ার পর ওই ওভারের শেষ দুই বলেও হাঁকান বাউন্ডারি। ৪২তম ওভারে টেক্টরকে পরপর দুই চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদুল। ১৩৫ বলের ইনিংসে ৮ চার মারেন তিনি। হৃদয়ের ৯৭ বলের ইনিংসে চার ৯টি। সিরিজের শেষ ম্যাচে আগামী রোববার একই মাঠে মুখোমুখি হবে দুই দল।


আরোও অন্যান্য খবর
Paris