আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের পরিচিতি সভা
স্টাফ রিপোর্টার : আমরা রাজশাহীর উদ্যোক্তা গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হলো উদ্যোক্তাদের চা চক্র অনুষ্ঠান। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন জয়ের, এই শ্লোগান নিয়ে গতকাল শুক্রবার বিকেলে রাজশাহীর বড়কুঠি কফিবারে এ চা চক্র ও পরিচিতি সভার আয়োজন করা হয়। রাজশাহীর নতুন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে মূলত এ পরিচিত সভার আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতা করেন রাজশাহীর শীর্ষ ডেভেলপার কোম্পানী আল আকসা কোম্পানী লিমিডেট। চা চক্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের পরিচিত সভায় নতুন উদ্যোক্তরা তুলে ধরেন নিজের অভিজ্ঞতা ও সাফল্যের কথা।
তুলে ধরা হয় বেকার জীবন থেকে নিজেকে একজন স্বাবলম্বী মানুষ হিসাবে গড়ে তোলার কথা। এই ক্ষুদ্র উদ্যোক্তরা নিজেরা কিভাবে চুড়াই উৎরাই পেরিয়ে আজ স্বাবলম্বী হতে চলেছে সে বিষয় উঠে আছে নতুন তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাদের মুখ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আল-আকসা ডেভেলপার্স প্রাইভেট কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজী, রাজশাহীর চেম্বার অব কমার্স ইন্ড্রাট্রির সহসভাপতি মাসুদুর রহমান রিংকু, রাসিকের ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, আমানা হোমস প্রোপাট্রিজের পরিচালক মেহেদী হাসান রনি, সামস্ রিয়েল এস্টেট কোঃ লিঃ-এর
ব্যবস্থাপনা পরিচালক শফিকুল ইসলাম, কফিবার রেস্টুরেন্টের ওনার অব ফরহাদ হোসেন সেলিম, আকিজ সিমেন্ট লিমিটেডের এরিয়া ইনচার্জ ওয়ালিদুর রহমান, বাংলাদেশ জুয়েলার্স সমিতির নির্বাচন কমিশনার রইস উদ্দীন, হুজাইফা টয়লেট্রিজ এন্ড কসমেটিকস্ লিমিটেডের পরিচালক সাইফুল ইসলাম, রাজশাহী ফুডিজের এডমিন রাশেদ ইসলাম, রাজশাহীর মোহিনী স্টোরের গৌতম সরকার,
রাজশাহীর বাজুস-এর কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম (অপু), বাজুস-এর সাংগঠনিক সম্পাদক সনজিত সরকার, মহানগর স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন সভাপতি সেলিম রেজা বাইরোন, এডমিন মাসুদ রানা, মিজানুর রহমান মিজান ও ইশমত শ্যামলী প্রমুখ। অনুষ্ঠানটির পরিচালনায় আমরা রাজশাহীর উদ্যোক্তার এডমিন সঞ্জিতা মজুমদার ও রাকিব এহসান।
