৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

উগ্রপন্থা সম্পর্কে সচেতন করতে কাজ করছে রাজশাহীর ‘পিস ক্লাব’

প্রকাশিত: ১৩ মার্চ ২০২১, ৯:৩৬ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
উগ্রপন্থা সম্পর্কে সচেতন করতে কাজ করছে রাজশাহীর ‘পিস ক্লাব’
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে পিস ক্লাবের কার্যক্রম বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে পিস ক্লাব এই সভার আয়োজন করে। সভায় জানানো হয়, উগ্রপন্থা সম্পর্কে সচেতন করতে এই সংগঠন কাজ করে চলেছে। সহিংস উগ্রপন্থা প্রতিরোধে জনগোষ্ঠীর অংশগ্রহণের মাধ্যমে তাদের সক্ষমতা বৃদ্ধি করাই এই প্রকল্পের উদ্দেশ্য। ২০১৯ সাল থেকে রাজশাহীতে এই সংগঠনটি যাত্রা শুরু করে।

নগরীর ৩০টি ওয়ার্ডে ৬১০জন স্বেচ্ছাসেবী যুবক এলাকাবাসীকে উগ্রপন্থা বিষয়ে সচেতন করে আসছে। এক্ষেত্রে তারা স্থানীয় তরুণসহ বিভিন্ন বয়সের জনগণকে সম্পৃক্ত করে লিফলেট বিতরণ, কুইজ প্রতিযোগীতা, দেয়াল পত্রিকা প্রকাশ, ধর্মীয় প্রতিনিধিদের সাথে মতবিনিময়, মানববন্ধনের মাধ্যমে সমাজে উগ্রপন্থা বিষয়ে সচেতনতা কার্যক্রম পরিচালনা করে চলেছেন। পিস কনসোটিয়াম নামের এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা (বিইউপি)।

সভায় উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ড পিস ক্লাবের সভাপতি রাসেদ জাহিদ, সহ সভাপতি রোকেয়া পারভীন, সহ সাধারণ সম্পাদক লাবিব হক, ১৭নং ওয়ার্ড কাউন্সিলরের সচিব জমসেদ আলী, সদস্য মাহমুদা মনিকা, অর্থ সম্পাদক সবনম মোস্তারী সোমা, সদস্য বুলবুল আহমেদ, হাসিব, ওয়াহেদুল করিম, ফিল্ড অফিসার ফাতেমা সরকার, আতিয়া তানসিমা, নাজমুন নাহার সুমি, প্রকল্প অফিসার সাইদুল ইসলাম প্রমুখ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন