শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক এস্টেট অফিসার ও মেয়রের প্রাক্তন সহকারি একান্ত সচিব বিভুতি ভূষন চাকী বাবুর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
শোক বার্তায় বিভুতি ভূষন চাকী বাবুর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মেয়র।
উল্লেখ্য, মহানগরীর ফুদকিপাড়া নিবাসী বিভুতি ভূষন চাকী বাবু বুধবার দিবাগত রাত ১ টা ৩০ মিনিটে নিজ বাসভবনে বাধ্যর্কজনিত কারণে ইহকালের মায়া ত্যাগ করেছেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
