নাটোরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
এফএনএস : নাটোরের লালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শুভ হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার রামপাড়া বিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত শুভ উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের জয়রামপুর বাঙ্গলপাড়া গ্রামের কান্টু আলীর ছেলে।
লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুল হান্নান জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে শুভ বাড়ির পাশে রামপাড়া বিলের ভেতর তাদের পুকুরে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ দিতে যান। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে পড়েন। এতে বিদ্যুৎতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
