সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

ইয়ো ইয়ো টেস্টে বাজিমাত করলেন নাসির হোসেন

Paris
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

এফএনএস : মাঠের বাইরের ঘটনায় গত কিছুদিন ধরে আলোচনায় নাসির হোসেন। এবার মাঠের ঘটনায় আলোচনায় ‘ফিনিশার’ খ্যাত এই ক্রিকেটার এবং সেটি ইতিবাচক খবরে। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফিটনেসের কারণে বাদ পড়া নাসিরই এবার ফিটনেস টেস্টে করলেন বাজিমাত। কয়েক সপ্তাহ পর মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সেই লক্ষ্যে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট চলছে।

নিয়মিত খেলার মধ্যে থাকা অনেক ক্রিকেটারকে ফিটনেস টেস্ট দিতে গিয়ে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়েছে। এ ক্ষেত্রে ব্যতিক্রম নাসির। বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ইয়ো ইয়ো টেস্ট দিয়ে নিজের কারিশমা দেখিয়েছেন। টেস্টে নাসিরের স্কোর ছিল ১৭.১। বিসিবির ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘নাসির হোসেন বুধবার সকাল ১০টায় ফিটনেস টেস্ট দিয়েছেন।

ভালো স্কোর তুলেছেন তিনি, তার স্কোর ১৭.১।’ ইয়ো ইয়ো টেস্ট আসলে বিপ টেস্টের একটি উন্নত রূপ। বিপ টেস্ট প্রক্রিয়াটিকেই একটু জটিল আর সংশোধন করে নাম দেওয়া হয়েছে ‘ইয়ো ইয়ো টেস্ট’। ইয়ো ইয়ো টেস্টের ক্ষেত্রে একজন ক্রিকেটার কী গতিতে দৌড়াচ্ছেন, সেটি বিবেচনায় আনা হয় এবং স্কোর নির্ধারণে এটি বড়সড় ভূমিকা রাখে।


আরোও অন্যান্য খবর
Paris