সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

ইমার্জিং কাপ ক্রিকেট মুক্তি সংঘ ও যুব স্কুলের বড় জয়

Paris
Update : শুক্রবার, ১২ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : রাজশাহীতে ইমার্জিং কাপ ওয়ান ডে ক্রিকেট টুর্ণামেন্টে সহজ জয় পেয়েছে মুক্তি ও যুব ক্রিকেট স্কুল। মহিলা কমপ্লেক্স মাঠে এই খেলায় যুব ক্রিকেট স্কুলের বিশালের সেঞ্চুরী ছাড়াও সাকলাইন সজিবের ২২ রানে ৭ উইকেট লাভ করেন। গতকাল বৃহসপতিবার ইমার্জিং কাপ ক্রিকেটে গ্রুপ সি দুইটি খেলা অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযুদ্ধ স্মৃতি জেলা স্টেডিয়ামে শক্তিশালী মুক্তি সংঘ ৯ উইকেটে বগুড়া ক্রিকেট একাডেমীকে পরাজিত করে সহজ জয় তুলে নেয়।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিলে ৩৩ ওভারে মাত্র ১১৭ রানে অল আউট হয়ে যায় বগুড়া ক্রিকেট একাডেমী। দলের পক্ষে জেম ২২ রান করেন। মুক্তি সংঘের সাহাদত ১২ রানের বিনিময়ে ৪ উইকেট লাভ করেন। ১১৮ রানের জয়ের লক্ষে ব্যাট করতে এসে মুক্তি সংঘের সাব্বির হোসেনের অপরাজিত ৮৫ রানের ঝড় ইনিংসে মাত্র ১১ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৮ রান তুলে নেয় মুক্তি সংঘ। মহিলা কমপ্লেক্স মাঠে সি গ্রুপের অপর খেলায় যুব ক্রিকেট স্কুল ১৮৩ রানে বিশাল ব্যবধানে পরাজিত করে মাহবুব একাদশকে।

টস জিতে মাহবুব একাদশ প্রথমে বল করার সিদ্ধান্ত নিলে যুব ক্রিকেট স্কুল নিদ্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৫ রান করে। যুব ক্রিকেট স্কুলের বিশাল ১৩৩ বলে ১২১ রান ও সবুজ ২৮ বলে ৪০ রান করেন। বিপক্ষ দলের জিসান ৪৯ রানের বিনিময়ে ৩ উইকেট লাভ করেন। ২৪৬ রানের জয়ের লক্ষে ব্যাট করতে এসে সাকলাইন সজিবের তপের মুখে পড়ে ১৫.৫ ওভারে মাত্র ৬২ রানে থেমে যায় মাহবুব একাদশের ইনিংস। মাহবুব একাদশের রফি ২৫ রান করেন। যুব ক্রিকেট স্কুলের সাকলাইন সজিব ২২ রানে ৭ ও শুভ ১৫ রানে ৩ উইকেট লাভ করেন।


আরোও অন্যান্য খবর
Paris