তানোরে স্মার্ট কার্ড বিতরণ
তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরের বাঁধাইড় ইউনিয়নে (ইউপি) স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। জানা গেছে, ১১ মার্চ বৃহস্প্রতিবার ইউপি ভবন হলঘরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মার্ট কার্ড বিতরন কর্মসুচী উদ্বোধন করা হয়।
ইউপি আওয়ামী লীগের সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আব্দুল লতিব, ভন্জন কর্মকার, আব্দুল মালে ও সহকারী শিক্ষক কামাল হোসেন প্রমুখ। এদিন ৪৭১ জনের মধ্য স্মার্ট বিতরণ করা হয়েছে।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
