ফটো সাংবাদিক মুকুলের স্ত্রীর মৃত্যুতে শোক প্রকাশ
প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক রাজশাহী সংবাদ পত্রিকার ফটো সাংবাদিক ও ফটোজার্নালিস্ট এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোখলেসুর রহমান মুকুলের স্ত্রী শরিফা খাতুনের মৃত্যুতে গভীর শোখ প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকার্শ করেন মেয়র। শোক বার্তায় রাসিক মেয়র মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এদিকে, মুকুলের স্ত্রীর মৃত্যুতে বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার সভপতি আসাদুজ্জামান আসাদ ও সাধারণ সম্পাদক সামাদ খানসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ শোক প্রকাশ করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
গতকাল বুধবার (১০ মার্চ ২০২১) দিবাগত রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। শরিফা খাতুনের বাড়ী পবা উপজেলার হরিপুর ইউনিয়নের হাড়ুপুর গ্রামে। তিনি ১০বছরের কন্যসহ অসংখ আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। বুধবার সকাল ১১টায় উত্তরবালিয়া ঈদগাহ্ মাঠে জানাযা শেষে দাফন কার্য সম্পন্ন করা হয়।
