নগরীতে অন্যের জায়গা দখলের চেষ্টার অভিযোগ
স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর ২নং ওয়াডে টুলটুলি পাড়ায় স্থানীয় মিজানুর রহমান মিজান নামের এক ব্যক্তির বিরুদ্ধে অন্যের জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নগরীর কাজিহাটা এলাকার বাসিন্দা শ্রী উৎপল কুমার ঘোষের অভিযোগ, তিনি ২০১২ সালের ১৭ জুন টুলটুলি পাড়ায় শ্রী ধীরেন্দ্র চন্দ্র ঘোষ (ধীরেণ) এর কাছ থেকে ০.০২৪৮ একর (দেড় কাঠা), মৌজা-হড়গ্রাম, ০২ নং ওয়ার্ড, থানা-পবা হাল বোয়ালিয়া, জেলা-রাজশাহীর জমি ক্রয় করেন। উক্ত জমির খাজনা-খারিজ তার নিজ নামেই চলমান রয়েছে। সম্প্রতি তিনি ওই জায়গায় সীমানা প্রাচীর দেয়ার প্রস্তুতি নেন।
এমন সময় স্থানীয় মিজানুর রহমান মিজান তাকে বাধা দেন এবং ওই জায়গা দখল নেয়ার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেন। মিজানের দাবী তিনি শ্রী ধীরেন্দ্র চন্দ্র ঘোষ (ধীরেণ) এর দুই ছেলের কাছ থেকে উক্ত জমিটি ক্রয়ের নিমিত্তে বায়নামা করেছেন। তবে জানা যায়, শ্রী উৎপল কুমার ঘোষের কেনা জমির রেজিষ্ট্রি দলিলে শ্রী ধীরেন্দ্র চন্দ্র ঘোষ (ধীরেণ) এর এক ছেলে শ্রী আষিশ কুমার ঘোষ স্বাক্ষি হিসেবে স্বাক্ষর করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
