সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে নারী বাস্কেটবল প্রশিক্ষন শিবির সমাপ্ত

Paris
Update : বুধবার, ১০ মার্চ, ২০২১

স্পোর্টস রিপোর্টার : বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকি উদযাপন উপলক্ষে বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের অর্থায়নে মুক্তিযুদ্ধ স্টেডিয়ামের জিমনাসিয়ামে ৭ দিন ব্যাপী অনুষ্টিত নারী বাস্কেটবল প্রশিক্ষন শিবির গতকাল বেলা ১১ টায় শেষ হয়েছে। প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন অনুষ্টানের প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবিব। এর আগে তিনি বলেন খেলাধুলায় উন্নতি করতে হলে প্রশিক্ষনের বিকল্প নাই কাজেই প্রশিক্ষন শেষ হয়েছে বলে তোমরা প্রশিক্ষন থেকে বিরত থাকবে তা করলে চলবেনা।

নিয়মিত খেলাধুলা চালিয়ে যেতে হবে তাহলেই একজন উন্নতমানের খেলোয়াড়ে হওয়া যাবে। এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি। রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজুল আলম লোটনের সভাপতিতে¦ বিশেষ অথিতির বক্তব্য দেন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ ওয়াহেদুন নবী, স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন ও বিভাগীয় ক্রীড়া সংস্থার যুগ্ম-সম্পাদক মোঃ খায়রুল আলম ফরহাদ।

জেলা বাস্কেটবল সমিতির সম্পাদক মোঃ মোমিনুল আলম, জুডো সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কালু, সদস্য সৈয়দ ফরহাদ হোসেন টিপু, বাচ্চ,ু বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশনের প্রশিক্ষক মোঃ আয়ুব আলী টিংকু ও স্থানীয় প্রশিক্ষক মোঃ পিয়াস সহ অন্যরা উপস্থিত ছিলেন। অনুষ্টানটি সঞ্চলনা করেন আব্দুর রোকন মাসুম।


আরোও অন্যান্য খবর
Paris