সর্বশেষ সংবাদ
বাগমারায় ভুয়া চিকিৎসকের ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা মোহনপুরে র‌্যাবের অভিযানে জাল টাকা ও ইয়াবা উদ্ধার, সমিতির কর্মচারী গ্রেপ্তার আমিরপুর খেয়াঘাট অতিরিক্ত টোল আদায় করলে কঠোর ব্যবস্থা : রাসিক প্রশাসক আকস্মিক মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ‘রাজশাহীর আবাসন খাতে চরম বিপর্যয়’ মালয়েশিয়া-চীন সফরের অর্জন দেশের মানুষের : প্রধানমন্ত্রী রাজশাহী ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সামাদ, সম্পাদক আসাদ রাজশাহী কারাগারে বাবার কোলে ওঠার সুযোগ পেলো ফুটফুটে শিশু ইতিহাস গড়লো রুয়েটের ‘টিম বেঙ্গলসাব’ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে রাজশাহীতে র‌্যালি, আলোচনাসভা

নেপালের ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করল বাফুফে

Paris
Update : বুধবার, ১০ মার্চ, ২০২১

এফএনএস : নেপালে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে ২৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশে ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়াকেই এই টুর্নামেন্টে অধিনায়ক রাখা হয়েছে। ১৩ মার্চ হবে ফুটবলারদের রিপোর্টিং। এরপর প্রথম করোনা পরীক্ষার পর ১৪ মার্চ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরু হবে প্রাথমিক দলে থাকা ফুটবলারদের।

জেমি ডের ২৪ জনের দলে নতুন মুখ পাঁচজন। তাদের চারজনই ডিফেন্ডার। বসুন্ধরা কিংসের রিমন, মুক্তিযোদ্ধার ইমন, মেহেদী ও মোহামেডানের হাবিবুর রহমান সোহাগ। একমাত্র নতুন ফরোয়ার্ডও মুক্তিযোদ্ধার মেহেদী হাসান। ২৪ সদস্যের প্রাথমিক দল: গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল রানা,

শহিদুল ইসলাম সোহেল ডিফেন্ডার : বিশ্বনাথ ঘোষ, রিমন, টুটুল হোসেন বাদশা, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, ইমন, মেহেদী হাসান, সোহাগ মিডফিল্ডার : মানিক মোল্লা, জামাল ভূঁইয়া, মাসুক মিয়া, রাকিব, বিপলু, সাদ উদ্দিন, জনি, সোহেল রানা ফরোয়ার্ড : সুমন রেজা, মেহেদী হাসান, সুফিল, মতিন মিয়া।


আরোও অন্যান্য খবর
Paris