বখতিয়ারাবাদ মাখদুমীয়া খানকাহ্ শরীফে ওরশ মোবারক ১১ মার্চ
স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগীর ১৬ নং ওয়ার্ড বখতিয়ারাবাদ মালদাহ কলোনীতে মাখদুমীয়া খানকাহ্ শরীফে হযরত সৈয়দ শাহ মখদুম বাবার ওরশ উপলক্ষে প্রতি বারের ন্যায় এবারো ১১ মার্চ বৃহস্পতিবার বাদ এশা হযরত সৈয়দ শাহ্ বাদরুদ্দীন মাখদুমী (রহঃ) এর রওজা মোবারক জিয়ারত গেলাফপোষী ফাতিহা পাঠ। হযরত সৈয়দ শাহ্ মখদুম বাবা ও শাহ্ নূর বাবার রওজা মোবারক জিয়ারত গেলাফপোষী ফাতেহা পাঠ ও তোবারক বিতরণ।
হযরত সৈয়দ শাহ্ তুরকান বাবার গেলাফপোষী ফাতিহা পাঠ। ১২ মার্চ শুক্রবার বাদ জুম্মা হযরত সৈয়দ শাহ্ জয়দুল বাবার মাজার জিয়ারত গেলাফপোষী ফাতিহা পাঠ ও বাদ মাগরিব হতে মাখদুমীয়া খানকাহ শরিফে মখদুম বাবা ও শাহ্ নূর বাবার জীবনী আলোচনা ফাতিহা শরিফ পাঠ ও পরিশেষে তোবারক বিতরণ। ১৩ তারিখ রোজ শনিবার বাদ এশা হযরত সৈয়দ শাহ ওলী বাবার মাজার জিয়ারত গেলাফপোষী ফাতিহা পাঠ ও পরিশেষে তোবারক বিতরণ।
মাখদুমীয়া খানকাহ শরিফের প্রতিষ্ঠাতা হযরত সৈয়দ শাহ মখদুম আব্দুল কুদ্দুস রূপোষ (রহঃ) এর রূহানী খলিফা হযরত সৈয়দ শাহ্ বাদরুদ্দীন মাখদুমী ওরফে বাদল (রহঃ)। প্রচারে :- সৈয়দ শাহনূর মাখদুমী, শাহাজাদা শাজ্জাদ্দানশীন, মাখদুমীয়া খানকাহ শরীফ, বখতিয়ারাবাদ, সপুরা, বোয়ালিয়া রাজশাহী।
