নগর ভবন সংলগ্ন এলাকায় মিডল্যান্ড ব্যাংকের এটিএম বুথের উদ্বোধন
প্রেস বিজ্ঞপ্তি : মিডল্যান্ড ব্যাংকের শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে নগর ভবন সংলগ্ন ভবনে রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতাকেটে আনুষ্ঠানিকভাবে এটিএম বুথের উদ্বোধন করেন।
এরপর এটিএম বুথ টি ঘুরে দেখেন তিনি। উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব মো. আলমগীর কবির, মিডল্যান্ড ব্যাংক রাজশাহীর আঞ্চলিক প্রধান ও শাখা ব্যবস্থাপক মো. সামিউল করিম, নগর ভবন শাখার ইনর্চাজ তাসিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
