৬ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

মেয়রের সাথে ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রকাশিত: ৯ মার্চ ২০২১, ৫:২৭ পূর্বাহ্ণ | বিভাগ: রাজশাহী
মেয়রের সাথে ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতি নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী মহানগর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ। গতকাল সোমবার বিকেলে নগর ভবনে সাক্ষাৎকালে মেয়র মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান তারা। এ সময় মেয়র তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ইলেকট্রিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জয়নাল আবেদীন চাঁদ, সাধারণ সম্পাদক আল মামুন সুলতান মন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রজব, অর্থ সম্পাদক এসএম আসাদুজ্জামান সেলিম, দপ্তর ও প্রচার সম্পাদক শহিদুল ইসলাম লাল্টু সহ কার্যনিবার্হী কমিটির সদস্যবৃন্দ।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন